সোমালিয়া ওয়েব নিউজ: আগে উদ্ধার হওয়া ৩১ টি মরদেহ এবং ১৫৮ টি দেহাংশ, যা গত প্রায় এক সপ্তাহ ধরে শনাক্ত করা যায়নি, সেগুলি আজ বিকেলে পুত্থুমালা সমাধি স্থলে সমাহিত করা হয়। যদিও একটানা বৃষ্টিতে সেই কাজ ব্যাহত হয়। ভূমিধ্বসে বিপর্যস্ত কেরালার ওয়েনারে তল্লাশি অভিযান চালানোর সময়ে আজ চুরালমালা এলাকা থেকে আজ আরও ২ টি মৃতদেহ পাওয়া গেছে। অন্যদিকে মালাপ্পুরমে চালিয়ার নদী থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু দেহাংশ। এই বিপর্যয়ে প্রান হারিয়েছেন ৩০০ রও বেশী মানুষ। এখনও ৬ হাজারের বেশী মানুষ, ওয়েনারের বিভিন্ন ত্রান শিবিরে আশ্রয় নিয়ে রয়েছেন।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার