সোমালিয়া ওয়েব নিউজ: পঞ্চতরণীতে রাত্রিবাসের পর মহন্ত দীপেন্দ্রগিরির নেতৃত্বে একদল সাধু আজ সকালে পবিত্র ছড়ি মুবারক নিয়ে পৌঁছন। দক্ষিণ কাশ্মীরের শ্রী অমরনাথ গুহায় ভগবান শিবের পবিত্র ছড়ি মুবারক আজ সকালে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ৪৩ দিনের শ্রী অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। সূর্যোদয়ের ঠিক আগে ছড়ি মুবারকের পবিত্র গুহায় প্রবেশ করানো হয়। এরপর শুরু হয়েছে পুজো পাঠ। এবছর ২৯ শে জুন থেকে অমরনাথ যাত্রার সূচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫ লক্ষ ভক্ত পবিত্র গুহা দর্শন করেন।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার