সোমালিয়া ওয়েব নিউজ: কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। এই দফায় রাজ্যের অনন্তনাগ, শোপিয়ান, কুলগাম, রামবান কিস্তওয়ার এবং ডোডা জেলার ২৪ টি বিধানসভা আসনে ১৮ই সেপ্টেম্বর ভোটগ্রহণ। ২৭ শে আগস্ট পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৩০ আগস্ট।
বিজেপি, আসন্ন জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের জন্য রামমাধব ও কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে নির্বাচনের দায়িত্ব দিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে তিন দফায় নির্বাচন হবে, ১৮ ও ২৫ শে সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর।

![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার