সোমালিয়া ওয়েব নিউজ: রানাঘাট স্টেশনকে পরিকাঠামোগত উন্নয়নের জন্যঅমৃত ভারত স্টেশন স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের প্রধান লক্ষ্য – ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে রেলওয়ে স্টেশনগুলিকে উন্নত এবং আধুনিকীকরণ করা। এই উন্নয়ন কাজে রয়েছে উন্নত স্টেশন প্রবেশদ্বার, যাত্রী অপেক্ষার সুবন্দোবস্ত, টয়লেট সুবিধা, প্রয়োজন অনুসারে লিফট এবং এসকেলেটর ইনস্টলেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিনামূল্যে ওয়াই-ফাই পরিসেবা, ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’-এর মতো উদ্যোগের মাধ্যমে স্থানীয় পণ্যগুলির জন্য কিয়স্ক স্থাপন, যাত্রীদের তথ্য ব্যবস্থা উন্নত করা ও প্রতিষ্ঠা করা, এক্সিকিউটিভ লাউঞ্জ, ব্যবসায়িক মিটিংয়ের জন্য স্থান নির্ধারণ করা এবং প্রতিটি স্টেশনের অনন্য প্রয়োজনীয়তা পূরণ করা।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা