সোমালিয়া ওয়েব নিউজ: ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন আজ বিজেপিতে যোগ দিয়েছেন। রাঁচীর ধুরওয়া ময়দানে আজ বিকেলে এক অনুষ্ঠানে তিনি দলের পতাকা হাতে তুলে নেন। অন্য দিকে ঝাড়খন্ড মুক্তি মোর্চার ঘাটশিলার বিধায়ক রামদাস সোরেন, হেমন্ত সোরেন মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন। তিনি চম্পাই সোরেনের জায়গায় এলেন। রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার আজ রাঁচিতে রাজভবনে রামদাস সোরেনকে পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ বিশিষ্ট জনেরা সেখানে উপস্থিত ছিলেন।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার