September 27, 2026

অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু

সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে ভুবনেশ্বর, বাগডোগরা ও গুয়াহাটি বিমান চলাচল শুরু হল। ভুবনেশ্বর – দুর্গাপুর- গুয়াহাটির মধ্যে সপ্তাহে তিনদিন বিমান চলাচল করবে। এরফলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরো সহজ হবে বলে মনে করা হচ্ছে। গতকালই ভুবনেশ্বর- দুর্গাপুর – বাগডোগরা এই রুটে বিমান পরিষেবা শুরু হয়। বিমান বন্দরের ডিরেক্টর কৈলাশ মন্ডল জানিয়েছেন, সপ্তাহে চারদিন এই রুটে বিমান চলাচল করবে। বেলা ১১টা ১৫ মিনিটে ভুবনেশ্বর থেকে ছেড়ে অন্ডালে পৌঁছাবে ১২ টা ৫৫ মিনিটে। ফের অন্ডাল থেকে বিমানটি বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবে ১ টা ১৫ মিনিটে। সেটি বাগডোগরায় পৌঁছাবে ২ টো ২০ মিনিটে।

Loading