February 4, 2026

অন্ধ্রপ্রদেশের কাছে বিজয়ওয়াড়ায় ভারতীয় সেনা মোতায়েন

সোমালিয়া ওয়েব নিউজ: অন্ধ্রপ্রদেশের কাছে বিজয়ওয়াড়ায় বুদামেরু বাঁধে যে বড়সড় ফাটল দেখা দিয়েছে তা মেরামত করতে এবং বন্যা কবলিত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরয়ে আনতে ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে রাজ্য সরকার সহায়তা চাওয়ায় ৪০ জন সেনা ইঞ্জিনিয়ারকে বায়ু সেনার AN 32 বিমানে করে হামিকপেট থেকে বিজয়ওয়াড়ায় নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে আরও সেনা মোতায়েনের জন্য বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বন্যা মোকাবিলা ও বাঁধ মেরামতিতে বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গেই স্থানীয় প্রশাসন একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। অন্ধ্রপ্রদেশে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডি আর এফ, বন্যা কবলিত এলাকা থেকে সাড়ে তিনশো জনকে উদ্ধার করেছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৫ হাজার বাসিন্দাকে। তেলেঙ্গানায় ৬৮ জনকে উদ্ধার করেছে বাহিনী এবং সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩ হাজারের বেশী মানুষকে। দুই রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব সঞ্জীব কুমার জিন্দাল সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, অন্ধ্রপ্রদেশে ২৬ টি এন ডি আর এফ দল, ৮ টি বায়ু সেনার বিমান এবং তিনটি নৌ বাহিনীর হেলিকপ্টার ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। । তেলেঙ্গানায় মোতায়েন করা হয়েছে ৭ টি এনডিআরএফের দল। বিলি করা হচ্ছে খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্র। এদিকে, তেলেঙ্গানায় আবহাওয়া দপ্তর পরবর্তী ৫ দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারী করেছে।

Loading