সোমালিয়া ওয়েব নিউজ: জহর সরকারের সাংসদ পদ ছাড়াকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, বাংলার যারা ভাল চান, তাঁরা মমতা ব্যানার্জির নেতৃত্বকে আর সমর্থন করতে চাইছেন না, এই ঘটনায় তা’ স্পষ্ট। রাজ্যের মানুষ এমন মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা হারিয়েছেন, যিনি রাজ্যকে অন্ধকারের পথে নিয়ে যাচ্ছেন। জহর সরকারের সাংসদ পদ ত্যাগ করাকে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য সুস্পষ্ট ইঙ্গিত বলে দাবী করেছেন রাজ্যে বিজেপির পর্যবেক্ষক অমিত মালবিয়া। আজ এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবংকলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ না করলে আর জি করের ঘটনার অবাধ ও সুষ্ঠ তদন্ত সম্ভব নয়। এই ঘটনার সত্য উদঘাটনের জন্য মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের কল রেকর্ড ও কথোপকথন নিয়ে তদন্ত করা এবং তাদের পলিগ্রাফ টেস্ট করাতে হবে বলে’ও তাঁর দাবি।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা