সোমালিয়া ওয়েব নিউজ: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু গতরাতে বন্যা পরিস্থিতি নিয়ে বিজয়ওয়াড়া কালেক্টরেটে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ঊর্ধ্বতন আধিকারিক এবং উদ্ধারকারী দলগুলি দুর্গতদের সাহায্য করার জন্য অবিরাম কাজ করে চলেছে।মুখ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন এবং মেঘ ভাঙ্গা বৃষ্টির ফলে প্রবল স্রোতের কারণে এই বন্যা হয়েছে। এর ফলে ছয় লক্ষর বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে, যাদের মধ্যে অনেকেই জলবন্দী। দুর্গতদের লক্ষ লক্ষ খাবারের প্যাকেট, জলের বোতল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়েছে। সরকার পরিস্থিতি নজর রাখছে।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার