সোমালিয়া ওয়েব নিউজ: আর.জি.কর হাসপাতালের ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে নোটিস জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া নোটিসে দেখা যাচ্ছে, ৫১ জনের মধ্যে ২০ জন হাউজ স্টাফ, দুজন সিনিয়র রেসিডেন্ট, একজন রিসার্চ সায়েন্টিস্ট এবং ১১ জন ইন্টার্ন রয়েছেন। তাঁদের আজ অর্থাৎ ১১ই সেপ্টেম্বর অনুসন্ধান কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে আরও বলা হয়েছে, ওই ৫১ জন চিকিৎসক হাসপাতাল ক্যাম্পাসে কমিটির অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না।হাসপাতাল কর্তৃপক্ষের মতে, ওই চিকিৎসক ও ছাত্রদের আচরণ হাসপাতালের গণতান্ত্রিক পরিবেশ রক্ষার পক্ষে অনুকূল নয় এবং তাঁরা আতঙ্কের পরিবেশ তৈরি করছেন বলে অভিযোগ ওঠে। এই কারণেই ৫১ জন চিকিৎসককে এনকোয়ারি কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা