September 27, 2026

তন্তুজ বিধানসভা চত্বরে

সোমালিয়া ওয়েব নিউজ: আজ থেকে তন্তুজ এর বস্ত্র সম্ভার নিয়ে এক প্রদর্শনী শুরু হয়েছে রাজ্য বিধানসভা চত্বরে। চলবে ২রা অক্টোবর পর্যন্ত। উদ্বোধন করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান বিধান সভার কর্মীদের সুবিধার জন্য এই প্রথম বিধান সভা চত্বরে এই ধরনের প্রদর্শনী শুরু হলো।তবে বাইরের মানুষও এখানে কেনাকাটা করতে পারবেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আশীষ ব্যানার্জি, বস্ত্র মন্ত্রী চন্দ্র নাথ সিনহা দপ্তরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ প্রমুখ।

Loading