September 27, 2026

হরিণঘাটা লেয়ার ফার্মের নতুন সড়ক নির্মিত হলো

সোমালিয়া ওয়েব নিউজ: পোল্ট্রি লেয়ার পাখিদের কাছ থেকে ‘টেবিল এগ’ বা খাদ্যযোগ্য ডিম পাওয়া যায়।পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এখনও অবধি রাজ্যের বিভিন্ন এলাকায় মোট ছয়টি বাণিজ্যিক লেয়ার ফার্ম প্রতিষ্ঠা করেছে। এই তালিকাতেই সম্প্রতি যুক্ত হয়েছে হরিণঘাটা লেয়ার ফার্ম-এর নাম। হরিণঘাটা লেয়ার ফার্ম-এ মোট চারটি শেড রয়েছে – ব্রুডার পাখিদের জন্য একটি এবং বাকি তিনটি লেয়ার পাখিদের জন্য। বছরে নয় কোটি ডিম উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়েছে এই ফার্মটিকে। সম্প্রতি প্রস্তুত করা হল এমন একটি সড়ক, যা এই শেডগুলি, এবং একই সঙ্গে বায়োমিথানেশন প্ল্যান্টটির সংযোগ স্থাপন করে। এই কাজ সম্ভবপর হল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড–XXVII –এর আর্থিক সহায়তায়।

এই আভ্যন্তরীণ সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় হরিণঘাটা লেয়ার ফার্ম বিবিধ উপায়ে তাঁদের বাণিজ্য সংক্রান্ত কার্যকলাপ বৃদ্ধি করতে পারবে। যেমন –

১। সুগম যাতায়াত – আভ্যন্তরীণ সড়ক প্রস্তুত হলে মানুষের যাতায়াত এবং প্রাণীখাদ্য ও সরঞ্জাম এক স্থান থেকে অন্যস্থানে পরিবহন করতে সুবিধা হবে। ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।

২। ভূমিক্ষয় হ্রাস – যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট সড়ক ব্যবহৃত হলে ভূমিক্ষয় কম হয় ও প্রাণীদের চারণভূমির ক্ষতির পরিমাণ হ্রাস পায়।

৩। জৈবনিরাপত্তা বৃদ্ধি – আভ্যন্তরীণ সড়ক প্রস্তুত হলে বাইরে থেকে আসা মানুষের সঙ্গে ভিতরের পাখিদের সংযোগ কমবে, ফলে বাইরের কোনো রোগ সহজে পাখিতে সংক্রমিত হবে না।

৪। উৎপাদনশীলতা বৃদ্ধি – সামগ্রিক যাতায়াত ব্যবস্থা সুগম হলে ফার্মের কর্মচারীরা পাখিদের পরিচর্যা সংক্রান্ত কাজগুলি দ্রুত সম্পন্ন করতে পারে।

৫। রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নতি – আভ্যন্তরীণ সড়ক প্রস্তুত হলে নিয়মিত পাখিদের স্বাস্থ্য পরীক্ষা, খাদ্যপ্রদান ও ডিম সংগ্রহে সুবিধা হবে।

৬। উন্নত পরিবহন ব্যবস্থা – এই সড়ক ফার্মের প্রয়োজনীয় সামগ্রী ও ফার্মে উৎপাদিত সামগ্রী পরিবহনে সাহায্য করবে।

সুতরাং এই সড়কের প্রস্তুতির ফলে হরিণঘাটা লেয়ার ফার্ম একাধারে উন্নতভাবে কর্মসম্পাদন করতে পারে, ব্যয়ভার কমে এবং সামগ্রিক উৎপাদনশীলতা উন্নত হয়।

বিশদে জানতে যোগাযোগ করুন –

ফোন নং : 9875633155

হোয়াটসঅ্যাপ নং : 9674444660

টোল-ফ্রি নং : 18001208243

ইমেইল : info@wbldc.in, marketing@wbldc.in

ওয়েবসাইট:www.wbldc.in

Loading