February 5, 2026

সারাদিন ও রাতভর ভারি বৃষ্টিতে চিকিৎসকদের ধর্ণা অবস্থান চলেছে

সোমালিয়া ওয়েব নিউজ: স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের ধর্ণা অবস্থান চলেছে। গতকাল থেকে সারাদিন ও রাতভর ভারি বৃষ্টিতে সেখানে জল জমে গেলে তারা বিপাকে পড়েন। ভিজে যায় জামা কাপড়ও। তা সত্ত্বেও সরে আসেননি অবস্থান বিক্ষোভ থেকে। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে তাদের প্রয়োজনীয় জিনিস সরবরাহের বন্দোবস্ত করা হচ্ছে।
বৃষ্টি মাথায় নিয়েই তাঁরা তাদের ৫ দফা দাবীতে অনড়। এই দাবীর সমর্থনে জুনিয়র চিকিৎসকদের সংগঠন WBJDF আজও আবার রাত দখলের ডাক দিয়েছে। ৯ই অগাস্ট ওই তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পর ১৪ই অগাস্ট রাতে যেভাবে রাজ্য জুড়ে সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাত দখল কর্মসূচীতে শামিল হয়েছিলেন, আজ ও একই ভাবে তাদের সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। আর জি কর ইস্যুতে আন্দোলনরত জুনিয়র ডাক্তার দের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাব্যানার্জির গত বৃহস্পতিবার বৈঠক ভেস্তে যাওয়ায় তাঁরা হতাশ হয়ে দিশা পাওয়ার লক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কে চিঠি পাঠিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবর , সর্বতোভাবে ভুল বলে West Bengal Junior Doctors’ Front জানিয়েছে। গতরাতে এক সাংবাদিক বৈঠকে ফ্রন্টের তরফে একথা স্পষ্ট করে জানানো হয় যে, রাষ্ট্রপতির কাছেতাঁরা মেল করেছেন ঠিকই ,তবে তা গত ১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকের অনেক আগেই। মুখ্যমন্ত্রীর ওই বৈঠকের সঙ্গে রাষ্ট্রপতিকে পাঠানো ওই মেলের কোনো যোগসূত্র নেই এই দাবি করে WBJDF এর তরফে বলাহয়, , গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টেও তাঁরা তাঁদের দাবি গুলি ই-মেল মারফত পেশ করেছেন।

Loading