সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গ পরিবহন নিগম WBTC আসন্ন দুর্গাপূজায় বাসে কলকাতা, শহরতলী, কলকাতার বাইরে বিভিন্ন পুজো দেখার উদ্দেশে পুজো পরিক্রমা ২০২৪ প্রকাশ করা হয়। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী গতকাল কলকাতায় WBTC র ময়দান টেন্ট আয়োজিত এক অনুষ্ঠানে এই “পুজো পরিক্রমা” র উদ্বোধন করেন। বাসের পাশাপাশি জলপথেও এই পুজো পরিক্রমা হবে বলে তিনি জানান। প্রতিটি বাস ও লঞ্চে ” যাত্রী সহায়ক” থাকবেন যিনি দর্শনার্থীদের পুজো পরিক্রমায় সহযোগিতা করবেন বলে জানান। বিস্তারিত বিবরণ ও অনলাইন বুকিং এর জন্য www.wbtconline.in বা 9830177000, 8697733391,8697733392,03322131212/13/14/15 এ যোগাযোগ করা যেতে পারে বলে তিনি জানান।
![]()

More Stories
আনিস খান, তমন্না খাতুন, ঊষারানি ও দেবু দাস হত্যাকাণ্ডে বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবারগুলি, ডিজির সঙ্গে সাক্ষাতের নির্দেশ
পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বউবাজার বিস্ফোরণ মামলায় দণ্ডিত রশিদ খানের মুক্তিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ