সোমালিয়া ওয়েব নিউজ: WBSEDCL অধীনস্থ এলাকার গ্রাহকরা এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁদের বিল সংক্রান্ত তথ্যাদি, বিল দেখা, বিলের কপি ডাউনলোড করা, বিল পেমেন্ট করার সুবিধা, নতুন কানেকশনের জন্য আবেদন করা, নতুন কোটেশনের পরিমাণ জানা , নো পাওয়ার কল ডকেট করা সহ বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারবেন। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস গতকাল এই হোয়াটস অ্যাপ পরিষেবা চালু করেন। এই হোয়াটস অ্যাপ নম্বর টি হলো 8433719121WBSEDCL এর হোয়াটসঅ্যাপ সার্ভিস পেতে নিম্নলিখিত নাম্বার টিকে সেভ করে রাখুন। এবং হোয়াটসঅ্যাপ এ গিয়ে HI টাইপ করুন। এটি একটি সয়ংক্রিয় বোট সার্ভিস,এখান থেকে বিভিন্ন ধরনের সার্ভিস পাবেন খুব কম সময়ে, এছাড়া কমপ্লেইন রেজিস্ট্রেশন ও করতে পারবেন। একটা কথা মাথায় রাখতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি অবশ্যই WBSEDCL এর আপনার কনজিউমার আইডির সাথে রেজিস্ট্রেশন করা নাম্বার হতে হবে।
![]()

More Stories
ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে রাজনৈতিক তরজা, ১০,৪০০ কোটি টাকা প্রসঙ্গ সামনে
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা