সোমালিয়া ওয়েব নিউজ: চারদিনব্যাপী ছট পুজোর তৃতীয় দিনে আজ অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হছে। পূজা উপাচার এবং ফলমূল সহ নদীর ঘাটে স্নান ও প্রার্থনার উদ্দেশ্যে জরো হয়েছেন পূণ্যার্থীরা। আগামীকাল উদীয়মান সূর্যের উপাসনার পর শেষ হবে চারদিনের এই ব্রত। ভাঙবে ৩৬ ঘন্টার উপবাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছট উপলক্ষ্যে দেশিবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, ছট সন্ধ্যার অর্ঘ্য উৎসব, সরলতা, আত্মত্যাগ, সংযম এবং ধৈর্য্যের প্রতীক।এই উৎসব প্রত্যেকের জীবনে সুখ, স্বাচ্ছন্দ ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে একতা এ রাজ্যের প্রধান শক্তি এবং তাকে যেকোনো মূল্যে অক্ষুন্ন রাখা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। কলকাতার দইঘাটে আজ বিকেলে ছট পুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ’রাজ্যের মানুষ সব উৎসবকে নিজেদের বলে মনে করেন। তাই অন্য অনুষ্ঠানের মত ছট পুজোতেও দুদিন ছুটি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, কেউ কেউ ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চাইছে। তা প্রাণের বিনিময়ে হলেও প্রতিরোধ করা হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। মানুষকেও কোন উস্কানিতে পা না দেওয়ার তিনি আবেদন জানিয়েছেন।
![]()

More Stories
পশ্চিমবঙ্গের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি কি ‘নিখোঁজ’? রাজ্যসভায় চাঞ্চল্যকর তথ্য পেশ কেন্দ্রের
প্রকৃতি বন্দনার মহোৎসব: আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘বাহা পরব’
হাত ছেড়ে পদ্ম ধরলেন কলকাতার দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক, সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে বড় ভাঙন কংগ্রেসে