সোমালিয়া ওয়েব নিউজ: NTPC জাতীয় তাপ বিদ্যুৎ নিগম বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠার ৫০ তম বর্ষ উদযাপন করলো NTPC Farakka’র কর্মকর্তা, আধিকারিক ও কর্মীরা। প্রতিষ্ঠাকালের পৃষ্ঠপোষক দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আবক্ষমূর্তিতে মাল্যদান করেন সকলে। বেলুন ওড়ানো, কেক কাটার মত অনুষ্ঠান শেষে NTPC Farakka’র সভাকক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে মিলিত হন সকলে। সেখানেই অনুষ্ঠানের শেষ পর্বে ভিজিল্যান্স আ্যওয়ারনেস সপ্তাহ উদযাপনের ও সাইবার সুরক্ষা প্রোগ্রামে স্থানাধিকারীদের পুরস্কৃত করেন প্রকল্প প্রধান সহ বিশিষ্টরা। তার আগে সকালেই সকলে একটি বর্নাঢ্য ওয়াকথনে সামিল হন বলে NTPC Farakka’র জনসংযোগ প্রধান আনাম বুখারী জানিয়েছেন। গতকাল দুপুরে এ উপলক্ষে মুর্শিদাবাদের ফারাক্কায় সংস্থার প্রশাসনিক ভবনের সামনে সংস্থার পতাকা উত্তোলন করেন NTPC Farakka’র প্রকল্প প্রধান রমাকান্ত পন্ডা। অতিথি হিসেবে ছিলেন ব্যবস্থাপনা ও পরিচালনা বিভাগের জেনারেল ম্যানেজার এ.কে.পাত্র, মানবসম্পদ উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার অলোক কুমার রনবীর ও তাপবিদ্যুৎ কেন্দ্রের সামাজিক সংগঠন উদিতা লেডিস ক্লাবের সভানেত্রী নিভা পন্ডা সহ সি আই এস এফ এর আধিকারিক এবং কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের