সোমালিয়া ওয়েব নিউজ: মনের স্বাস্থ্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ‘ডানা’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় মনোবিদরা বলেন, বর্তমান সময়ে মানুষের জীবনে আর্থিক স্বাচ্ছল্য এলেও যোগাযোগের অভাবে নানান মানসিক সমস্যা তৈরি হচ্ছে। যৌথ পরিবার ক্রমশ কমে আসার ফলে মানুষের মধ্যে একাকীত্ব বাড়ছে বিশেষ করে শিশুদের মধ্যে এর প্রভাব পড়ছে বেশি।কলকাতায় আজ মনোবিদদের এক আলোচনা চক্রে এই কথা উঠে এসেছে। এসব ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত না থেকে অবিলম্বে মনোবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশিষ্ট মনোবিদ ডঃ অমিত চক্রবর্তী অনুষ্ঠানে বলেন, অন্যের ওপর দোষারোপ না করে নিজের সমস্যা নিজেকে বোঝার চেষ্টা করতে হবে।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা