সোমালিয়া ওয়েব নিউজঃ গতকাল নৈনিতাল জেলার ভীমতালে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস গভীর খাদে পড়ে গেলে ৪ জনের মৃত্যু হয় এবং, ২৪ জন আহত হন। এর মধ্যে ২১ জনের অবস্থা গুরুতর। পুলিশ সূত্রে খবর, ২৮ জন যাত্রী নিয়ে বাসটি পিথোরাগড় থেকে হলদওয়ানি যাচ্ছিল। আহতদের সবাইকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার