সোমালিয়া ওয়েব নিউজঃ গতকাল একদিকে যখন খানাকুলের এম এল এ সুশান্ত ঘোষ, খানাকুলে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন তখনই অন্যদিকে বিজেপি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের ভাতা বৃদ্ধির দাবিতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে। বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শংকর ঘোষের নেতৃত্বে বিধায়কদের এক প্রতিনিধি দল গতকাল কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীর সঙ্গে সাক্ষাৎ করে এবং এবিষয়ে একটি লিখিত আবেদন জমা দেয়। শ্রী ঘোষ তার চিঠিতে উল্লেখ করেন যে, বর্তমানে সারাদেশের ৩৬টি রাজ্যে অঙ্গনওয়াড়ি প্রকল্প চালু রয়েছে, যেখানে প্রায় ৪৪ লক্ষ কর্মী ও সহায়ক যুক্ত রয়েছেন। তবে তারা মাত্র ৪,৫০০ টাকা ভাতা পাচ্ছেন, যা ২০১৮ সালের পর থেকে বৃদ্ধি করা হয়নি। বর্তমান মূল্যবৃদ্ধির কারণে এই কর্মীদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন এবং কেন্দ্রের কাছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের ভাতা বৃদ্ধির দাবি জানান।

![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল