সোমালিয়া ওয়েব নিউজ: মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ‘সেবা সেতু’ ক্যাম্প। আগামী ২, ৩ ও ৪ অক্টোবর, টানা তিন দিন ধরে রাজ্যের প্রতিটি ব্লক ও পৌরসভা এলাকায় এই ক্যাম্পের আয়োজন করা হবে।
এই ক্যাম্পে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে। সাধারণ মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারেন এবং প্রয়োজনীয় পরিষেবা সম্পর্কে জানতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
প্রশাসনের পক্ষ থেকে প্রত্যন্ত এলাকার মানুষকেও ক্যাম্পে এসে সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে খোঁজ নেওয়া এবং যোগ্যতা অনুযায়ী আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
‘সেবা সেতু—মানুষের পাশে সরকার’ এই বার্তাকে সামনে রেখে তিন দিনের এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি দফতরের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

![]()

More Stories
পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদে অমিতাভ চক্রবর্তী
কেশব স্মৃতি’ ভবনে পবিত্র বাস্তুপূজন ও হোমযজ্ঞ
বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস