February 5, 2026

পকসো আইনের নির্দেশ মানতে রাজ্য স্বাস্থ্য দফতরের কড়া বার্তা

সোমালিয়া ওয়েব নিউজঃ : পকসো (POCSO) আইনের ২৭ নম্বর ধারা যথাযথভাবে মেনে চলার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, কোনও শিশু বা অপ্রাপ্তবয়স্ক যৌন নির্যাতনের অভিযোগ করলে—even যদি পুলিশে লিখিত অভিযোগ জমা না পড়ে—তবুও শুধুমাত্র মৌখিক অভিযোগের ভিত্তিতে ডাক্তারি পরীক্ষা করাতে হবে।

এই শারীরিক পরীক্ষা করতে হবে অবশ্যই একজন মহিলা চিকিৎসকের মাধ্যমে, এবং পরীক্ষার সময় শিশুর পিতা-মাতা বা পরিবারের একজন সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। তবে যদি সে মুহূর্তে পরিবারের কেউ উপস্থিত না থাকেন, তাহলে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধান কোনও যোগ্য মহিলাকে উপস্থিত থাকার জন্য মনোনীত করতে পারবেন।

নির্দেশিকায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, পুলিশি অভিযোগের অনুপস্থিতিতেও চিকিৎসা পরীক্ষা বন্ধ রাখা যাবে না। এটি আইন লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে।

রাজ্য স্বাস্থ্য দফতরের এই পদক্ষেপ শিশু অধিকার ও নির্যাতনের শিকারদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Loading