সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতের অর্থনীতির জন্য ইতিবাচক পূর্বাভাস দিল আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এর আগে বৃদ্ধির হার ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে অনুমান করেছিল ফিচ। সংস্থার বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি দেশের অর্থনীতির স্থিতিস্থাপকতারই প্রমাণ। তবে অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে ভারতের আর্থিক বৃদ্ধির গতি কিছুটা মন্থর হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। পাশাপাশি, আগামী অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি পর্যালোচনায় সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়তে পারে বলেও জানিয়েছে ফিচ।

![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল