সোমালিয়া ওয়েব নিউজ: বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানকারী এই অতি গভীর নিম্নচাপটি আজ রাতের মধ্যেই বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী শুক্রবার, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। নিম্নচাপের গতিপথ ও শক্তির ওপর নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।

![]()

More Stories
দুর্গাপূজার আগেই বেতন-পেনশন, ১৫ অক্টোবরের মধ্যে মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে কড়া পদক্ষেপ, দক্ষিণ দিনাজপুরে ধ্বংস প্রায় ২ লক্ষ বোতল অবৈধ কাশির সিরাপ
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে