সোমালিয়া ওয়েব নিউজ:আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী এবং গ্র্যান্ট-ইন-এইডের আওতায় কর্মরত সংশ্লিষ্ট সকলের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অর্থ দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশনায় জানানো হয়েছে, বেতন, পেনশন, স্টাইপেন্ড এবং সাম্মানিক আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের আগে যাতে সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের আর্থিক সুবিধা পেতে কোনও সমস্যা না হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। অর্থ দফতরের নির্দেশের পর সংশ্লিষ্ট দফতর ও সংস্থাগুলিকে নির্ধারিত সময়সীমার মধ্যে বেতন, পেনশন, স্টাইপেন্ড ও সাম্মানিক প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

![]()

More Stories
বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে কড়া পদক্ষেপ, দক্ষিণ দিনাজপুরে ধ্বংস প্রায় ২ লক্ষ বোতল অবৈধ কাশির সিরাপ
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে