সোমালিয়া ওয়েব নিউজঃ মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে অবৈধ মাদক ও মাদক পাচারের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুরে পুলিশ প্রশাসনের তৎপরতায় সম্প্রতি প্রায় ২ লক্ষ বোতল কোডিনযুক্ত অবৈধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করে ধ্বংস করা হয়েছে। প্রশাসনের এই অভিযানের পরই সংশ্লিষ্ট প্রস্তুতকারক সংস্থা Laborate Pharmaceuticals India Ltd. পশ্চিমবঙ্গে তাদের ‘Eskuf Cough Syrup’-এর বিক্রি বন্ধ করার অঙ্গীকার করেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, রাজ্যের স্থানীয় ডিপোয় মজুত থাকা ওই সিরাপের সমস্ত স্টক ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে অবৈধ মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি প্রশাসনিক নজরদারি আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে। অবৈধ মাদক ও মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। পুলিশের তৎপরতা ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা করে মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ পশ্চিমবঙ্গ গড়ে তোলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।


![]()

More Stories
বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
দুর্গাপূজার আগেই বেতন-পেনশন, ১৫ অক্টোবরের মধ্যে মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে