September 11, 2026

পশ্চিমবঙ্গের গ্রামোন্নয়নে কেন্দ্রের প্রায় ২,৫২৫ কোটি টাকা বরাদ্দ

সোমালিয়া ওয়েব নিউজ: নবনির্বাচিত সরকার গঠনের প্রথম দু’মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের গ্রামোন্নয়ন খাতে প্রায় ২ হাজার ৫২৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। লোকসভায় গতকাল ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)-এর এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানানো হয়।

মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (মনরেগা)-এর জন্য ৩১৬ কোটি টাকা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-র জন্য ৪৫৫ কোটি টাকা এবং দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-র জন্য প্রায় ৪৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এছাড়া, ভিবি-জিরামজি প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ১,২৬৪ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান। কেন্দ্রের এই বরাদ্দ রাজ্যের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Loading