সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, সংরক্ষণ ও জাদুঘর সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিল তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ। আজ রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, অধ্যাপক, প্রত্নতত্ত্ব ও সংস্কৃতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্ব, বিভাগীয় আধিকারিক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের প্রত্নতত্ত্ব বিভাগের বিভিন্ন কার্যক্রম, প্রত্নস্থল, ঐতিহাসিক নিদর্শন, জাদুঘর এবং সংরক্ষণমূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে প্রত্নতত্ত্বে আগ্রহী ছাত্রছাত্রী, গবেষক এবং ইতিহাস ও সংস্কৃতিপ্রেমী নাগরিকরা এই ওয়েবসাইটের মাধ্যমে উপকৃত হবেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, প্রযুক্তির মাধ্যমে রাজ্যের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। একইসঙ্গে গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করার ক্ষেত্রেও নতুন ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহাসিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সেই ঐতিহ্যের পরিচয় দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ।


![]()

More Stories
প্রতিটি বিধানসভা কেন্দ্রে ‘সেবা কেন্দ্র’, বিধায়কদের মাসে ৩০ হাজার টাকা সহায়তা
২০২৫ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ইস্যু করা ওবিসি শংসাপত্র বাতিল কলকাতা হাইকোর্টে
ভয়, অহিংসা নাকি রাজধর্ম: পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নেতৃত্বের ভূমিকা ও কর্মীদের প্রতিক্রিয়া