খড়দা থানার বাইরে বিক্ষোভ, কাদা-ডিম ছোড়ার অভিযোগ
সোমালিয়া ওয়েব নিউজ: পরিবারের সদস্যদের না জানিয়ে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল ওড়িশার একটি হোটেল থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ তাঁকে খড়দা থানায় নিয়ে আসা হয়। থানা থেকে তাঁকে বের করে গাড়িতে তোলার সময় থানার চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্মল ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন একদল মানুষ। তাঁর দিকে কাদা ও ডিম ছোড়ার অভিযোগও ওঠে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যেই নির্মল ঘোষকে মাথায় হেলমেট পরিয়ে থানা থেকে গাড়িতে তোলা হয়।
এর আগে খড়দা থানার বাইরে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশকে ডিজে বাজিয়ে উল্লাস করতে দেখা যায়। গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
অভয়ার দেহ সৎকারের ঘটনায় পরিবারের অনুমতি, প্রশাসনিক ভূমিকা এবং তৎকালীন পরিস্থিতি নিয়ে যে অভিযোগগুলি উঠেছে, সেগুলির তদন্তেই নির্মল ঘোষের পুলিশ হেফাজতকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী দিনে তদন্তে এই ঘটনায় আরও কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর।

![]()

More Stories
কন্যারত্ন প্রকল্পে আর্থিক সহায়তা দ্বিগুণ
আবাস প্লাসের সমীক্ষা শেষের মুখে, যোগ্যদের দ্রুত তথ্য জানানোর আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
প্রতিটি বিধানসভা কেন্দ্রে ‘সেবা কেন্দ্র’, বিধায়কদের মাসে ৩০ হাজার টাকা সহায়তা