September 6, 2026

বিদ্যাসাগর শিক্ষা সম্মানে প্রশান্ত মারিক

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা সম্মান পেলেন উত্তর ২৪ পরগনার শালবাগানের জি এস এফ পি শিশু মিত্র স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত মারিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত থেকে তিনি এই সম্মান গ্রহণ করেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং ছাত্রছাত্রীদের প্রতি দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাঁকে এই সম্মান প্রদান করা হয়েছে।

সম্মান গ্রহণের পর প্রশান্ত মারিক বলেন, একজন শিক্ষক হিসেবে তাঁর কাছে শুধু পুঁথিগত শিক্ষা দেওয়াই মূল লক্ষ্য নয়। ছাত্রছাত্রীদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস এবং নিজের ক্ষমতার উপর বিশ্বাস তৈরি করে দেওয়াই তাঁর প্রথম দায়িত্ব। শিক্ষার্থীরা যাতে কোনও প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে না পড়ে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যেই তিনি কাজ করে চলেছেন।

প্রশান্ত মারিকের এই স্বীকৃতিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি পড়ুয়াদের সার্বিক বিকাশে তাঁর ভূমিকা এই সম্মানের মাধ্যমে স্বীকৃতি পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর এই সম্মান আগামী দিনে আরও শিক্ষককে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে শিক্ষাদানের কাজে উৎসাহিত করবে বলেও আশা করা হচ্ছে।

Loading