September 7, 2026

পুরভোটের প্রস্তুতিতে তমলুক সাংগঠনিক জেলার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন পুরভোটের প্রস্তুতি ও সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনায় তমলুক সাংগঠনিক জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় দু’ঘণ্টার বৈঠকে তমলুক, মেচেদা, হলদিয়া, নন্দীগ্রাম-সহ বিভিন্ন এলাকার সাংগঠনিক ও প্রশাসনিক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠন ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে মণ্ডল সভাপতিদের সঙ্গে বিধায়ক ও সাংসদদের নিয়মিত ও নিবিড় যোগাযোগ রাখার উপর বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী।

Loading