সোমালিয়া ওয়েব নিউজঃ হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসকরা জানান, বিভিন্ন অসুস্থতা থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে ফিজিওথেরাপি ও পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে কার্ডিওলজিস্ট ডাঃ পি কে হাজরা বলেন, ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন রোগীর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এর জন্য প্রয়োজন প্রশিক্ষিত ও দক্ষ ফিজিওথেরাপিস্ট। তাঁর বক্তব্য, রিহ্যাবিলিটেশনের মাধ্যমে কোনও অসুখ পুরোপুরি সেরে না উঠলেও রোগীর শারীরিক সমস্যা ও উপসর্গ অনেকটাই উপশম করা সম্ভব। অন্যদিকে, সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি কমানো এবং স্ট্রোকের পর রোগীকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বৈজ্ঞানিক দিকগুলি তুলে ধরেন নিউরোলজিস্ট ডাঃ জয়দীপ বিশ্বাস। একইসঙ্গে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন, বর্তমানে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন রিহ্যাব সেন্টার গড়ে উঠলেও সব জায়গায় উপযুক্ত ডিগ্রিধারী ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ পাওয়া যাচ্ছে না। ফলে রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রশিক্ষিত পেশাদারদের পরামর্শ নেওয়ার উপর জোর দেন চিকিৎসকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির ডিরেক্টর অধ্যাপক প্রবীর কুমার দে, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ সুনীপ বন্দ্যোপাধ্যায়, ডাঃ আদিল বশির ওয়াসিল, ডাঃ প্রশান্ত বর্মা, ডাঃ অনির্বাণ দেব, ডাঃ অর্ণব মাইতি-সহ বিশিষ্ট চিকিৎসকরা।

![]()

More Stories
শালবনীতে সরকারি জমি বিক্রির মামলায় সুপ্রিম কোর্টে CID-এর বিস্ফোরক দাবি
মহালয়ায় শারদোৎসবের সূচনা, পুজো ও ডিজে নিয়ে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রাম ও রেজিনগরে ৬ অক্টোবর উপনির্বাচন, গণনা ৯ তারিখ