সোমালিয়া ওয়েব নিউজঃ ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল দিল্লি পুলিশ। সম্মেলনের নিরাপত্তার অংশ হিসেবে জাতীয় রাজধানীর আকাশসীমায় ড্রোনসহ বিভিন্ন ধরনের ছোট আকাশযানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ থেকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা BNSS, ২০২৩-এর ১৬৩ ধারার আওতায় এই নির্দেশ জারি করেছেন। ব্রিকস সম্মেলনে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের উপস্থিতি ঘিরে রাজধানীতে নিরাপত্তার একাধিক স্তর তৈরি করা হয়েছে। বিশেষ করে ড্রোন বা ছোট আকাশযানের মাধ্যমে সম্ভাব্য নজরদারি কিংবা নিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কা এড়াতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, সরকারি ভবন, সম্মেলনস্থল এবং অতিথিদের যাতায়াতের পথেও নিরাপত্তা ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অনুমতি ছাড়া কোনও ধরনের ড্রোন বা ছোট আকাশযান ওড়ানো যাবে না।

![]()

More Stories
শহীদ পরম বীর চক্র প্রাপক আব্দুল হামিদের প্রতি ওম বিড়লার শ্রদ্ধা
২৫ দিন অন্তর এলপিজি রিফিল বুকিংয়ের নির্দেশ কেন্দ্রের, কমবে ব্যাকলগ
ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা