September 11, 2026

শহীদ পরম বীর চক্র প্রাপক আব্দুল হামিদের প্রতি ওম বিড়লার শ্রদ্ধা

সোমালিয়া ওয়েব নিউজঃ পরম বীর চক্র পুরস্কার প্রাপক ও শহীদ কোম্পানি কোয়ার্টারমাস্টার হাবিলদার আব্দুল হামিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি জানান, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় অসীম সাহস, বীরত্ব এবং উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছিলেন আব্দুল হামিদ। শত্রুপক্ষের ট্যাঙ্কের বিরুদ্ধে সম্মুখসমরে নিজের জীবনের পরোয়া না করে তিনি একাধিক ট্যাঙ্ক ধ্বংস করেছিলেন। তাঁর অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগ ভারতীয় সেনার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। দেশের সুরক্ষায় আব্দুল হামিদের বীরত্ব ও আত্মবলিদান আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলেও শ্রদ্ধা জানান লোকসভার অধ্যক্ষ।

Loading