সোমালিয়া ওয়েব নিউজ: অনূর্ধ্ব ১৮ বছরের শিশু-কিশোরদের সোশাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের নাগাল থেকে দূরে রাখতে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে একটি অ-সরকারি সংগঠনের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার-সহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার ডিভিশন বেঞ্চ আজ মামলাটি গ্রহণ করে। আবেদনে শিশু-কিশোরদের সোশাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধিনিষেধ ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত।
শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে বয়সভিত্তিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়েই মূলত এই আবেদন। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপের ফলে দেশে অপ্রাপ্তবয়স্কদের সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ভবিষ্যতে কোনও নতুন নীতি বা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার পথ খুলতে পারে বলে মনে করা হচ্ছে।

![]()

More Stories
শহীদ পরম বীর চক্র প্রাপক আব্দুল হামিদের প্রতি ওম বিড়লার শ্রদ্ধা
ব্রিকস সম্মেলনের প্রাক্কালে দিল্লিতে কড়া নিরাপত্তা, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ড্রোন নিষিদ্ধ
২৫ দিন অন্তর এলপিজি রিফিল বুকিংয়ের নির্দেশ কেন্দ্রের, কমবে ব্যাকলগ