September 11, 2026

বাগেশ্বর বাবার বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ কংগ্রেসের

সোমালিয়া ওয়েব নিউজ: বাঙালি জাতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য এবং দুর্গাপুজোর দিনগুলিতে আমিষ ভক্ষণ নিয়ে বক্তব্য রাখার অভিযোগ তুলে বাগেশ্বর ধাম-এর পীঠাধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করল জাতীয় কংগ্রেস। হুগলি জেলা টু আরামবাগ কংগ্রেস কমিটির পক্ষ থেকে শুক্রবার আরামবাগ থানার আইসি দপ্তরে উপস্থিত হয়ে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। কংগ্রেসের অভিযোগ, সম্প্রতি ধীরেন্দ্র শাস্ত্রী বাঙালি জাতিকে ‘পাখণ্ডি’ বলে অভিহিত করেছেন এবং দুর্গাপুজোর দিনগুলিতে আমিষ ভক্ষণ নিয়ে বক্তব্য রেখেছেন। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। অভিযোগকারীদের বক্তব্য, কোনও সম্প্রদায় বা জাতিগোষ্ঠীর ভাবাবেগে আঘাত করে এমন মন্তব্য সামাজিক সম্প্রীতির পক্ষে ক্ষতিকর। সেই কারণেই ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এদিন আরামবাগ থানায় অভিযোগ জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন হুগলি জেলা টু আরামবাগ কংগ্রেস কমিটির সভাপতি ভবানীপ্রসাদ মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভা নির্বাচনে খানাকুলের কংগ্রেস প্রার্থী প্রদীপ কর, আরামবাগের প্রার্থী সুশীল সাঁতরা, নেপাল পাত্র, গোপীনাথ কুণ্ডু, গণেশ দে, শেখ নাসির উদ্দিন, শেখ আসগার ইমাম, রবীন্দ্রনাথ পাল, শফিকুল ইসলাম, শেখ বাদশা মণ্ডল, শাহাদ আলি মণ্ডল, অজিত ঘোষ এবং সুশোভন ঘোষ-সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Oplus_16908288
Oplus_16908288

Loading