সোমালিয়া ওয়েব নিউজ: লাগাতার বৃষ্টি ও গঙ্গার জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মুর্শিদাবাদের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধুলিয়ান, নিমতিতা ও সামশেরগঞ্জ এলাকায় নদীর জল ঢুকে ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন বহু মানুষ। গঙ্গার জলস্তর বিপদসীমার অনেকটা উপর দিয়ে বইছে বলে জানা গিয়েছে। জল বাড়তে থাকায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগও বাড়ছে।
এরই মধ্যে ফরাক্কা ব্যারেজের ১০৯টি গেটই খুলে দেওয়া হয়েছে। ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে গঙ্গার নিম্ন অববাহিকার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রশাসনের আধিকারিকরা। নদী সংলগ্ন ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অতিবৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধির জেরে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় জলমগ্নতা তৈরি হওয়ায় স্বাভাবিক জনজীবনও ব্যাহত হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে দুর্গত মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় ত্রাণ ও অন্যান্য ব্যবস্থা করার প্রস্তুতি রাখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

![]()

More Stories
শিল্পে বিনিয়োগ বাড়াতে নবান্নে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক
হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে রিহ্যাবিলিটেশনের গুরুত্বে জোর বিশেষজ্ঞদের
শালবনীতে সরকারি জমি বিক্রির মামলায় সুপ্রিম কোর্টে CID-এর বিস্ফোরক দাবি