September 12, 2026

‘সোমনাথ স্বাভিমান পর্ব’, কলকাতা থেকে সোমনাথের উদ্দেশে বিশেষ ট্রেন

সোমালিয়া ওয়েব নিউজ: সোমনাথ মন্দিরের হাজার বছরের ঐতিহ্য স্মরণে দেশজুড়ে পালিত হচ্ছে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। এই কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ কলকাতা স্টেশন থেকে সোমনাথের উদ্দেশে বিশেষ ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। যাত্রার সূচনা করেন পর্যটনমন্ত্রী ডাঃ শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে তিনি জানান, বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে রাজ্যের সমস্ত শক্তিপীঠের উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি, দেশের প্রকৃত ইতিহাস ও ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেও সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

Loading