সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা উপনির্বাচনে রেজিনগর ও নন্দীগ্রাম—এই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জাতীয় কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দুই প্রার্থীর নাম জানানো হয়েছে।
কংগ্রেসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭০ নম্বর রেজিনগর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী হয়েছেন মহম্মদ আবদুল্লাহিল কাফি। অন্যদিকে ২১০ নম্বর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মিলন প্রধান। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের অনুমোদনের পর এই দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী উপনির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির তৎপরতা শুরু হয়েছে। রেজিনগর ও নন্দীগ্রাম—দুই কেন্দ্রেই কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ায় নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে নন্দীগ্রাম কেন্দ্রটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে ঘিরে দলের সংগঠন কতটা সক্রিয় হয়, এখন সেদিকেই নজর থাকবে।

![]()

More Stories
আজ বিভূতিভূষণের জন্মদিন—ফিরে আসুন অপুদের সেই হারিয়ে যাওয়া পথে
শিল্পে বিনিয়োগ বাড়াতে নবান্নে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক
মুর্শিদাবাদে গঙ্গার জল বিপদসীমার উপরে, বন্যা পরিস্থিতি