সোমালিয়া ওয়েব নিউজ: এক দশকেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর গদিতে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আরও একবার মসনদের দায়িত্ব পেয়ে একদা জোটসঙ্গী বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন নীতীশ কুমার৷ তাঁর অভিযোগ, ২০২০ সালে শুধুমাত্র চাপের মুখে পড়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বলা ভাল, তাঁকে মুখ্যমন্ত্রী হতে এক প্রকার বাধ্য করা হয়েছিল৷ বুধবার বিধানসভায় আস্থা ভোটে জিতল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নতুন মহাজোট সরকার। ভোটের আগে তাঁর বক্তব্যের প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি। বিজেপির ওয়াকআউটের পরে ভোটে নীতিশ কুমার ১৬০টি ভোটই পেয়েছেন। ২৪৩ সদস্যের বিহার বিধানসভায় ১৬৪ জন বিধায়কই নীতীশ কুমারের সরকারকে সমর্থন করেছে। নীতীশের মন্তব্য, ‘‘২০২০ সালের নির্বাচনের পরে আমি ভেবেছিলাম বিজেপিরই কেউ মুখ্যমন্ত্রী হবেন৷ আমি প্রস্তুতও ছিলাম। কিন্তু আমাকেই মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। তারপরেই রাজি হয়ে যাই।’’ তাঁর আরও দাবি, বিজেপির সুশীল কুমার মোদি ও প্রেম কুমার মুখ্যমন্ত্রীর হওয়ার দৌড়ে শামিল ছিলেন। নীতীশের ক্ষোভ, “আমায় বলা হয়েছিল নন্দকিশোর যাদবকে স্পিকার বানানো হবে। কিন্তু শেষ অবধি তাঁকে আর দায়িত্ব দেওয়া হয়নি।সবমিলিয়ে নীতিশের পালা বদলে শোরগোল বিহার রাজনীতিতে।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড