সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্বকাপ ফুটবল জ্বরে ভুগছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিশ্বকাপের আনন্দের স্বাদ নিতে কাতারে যাওয়ার টিকিটও কেটেছেন তৃণমূল নেতা। এ জন্য রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন বাদ দিতেও পিছপা হননি তিনি। কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কাতার সফরসূচি কাটছাঁট করতে হচ্ছে মদনকে।আগামী ২১ নভেম্বর প্রথম দফায় বিশ্বকাপ ফুটবল দেখতে কাতার যাওয়ার কথা ছিল তৃণমূল বিধায়কের। ১৮ নভেম্বর, শুক্রবার থেকে শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন। যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রীর নির্দেশের জন্য ২১ তারিখ কাতার রওনা দিচ্ছেন না মদন। পরিবর্তে আগামী ২৪ নভেম্বর কাতার পাড়ি দেবেন তৃণমূল নেতা। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ।জানা গিয়েছে, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মদনকে কলকাতায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই ২১ তারিখের বদলে আগামী ২৪ তারিখ কাতারের জন্য বিমানে উঠবেন মদন। তা হলে কি তাঁর কাতার সফর এলোমেলো হয়ে গেল? মদন অবশ্য সহাস্য মুখেই জবাব দিলেন, কিছুই ঘাঁটেনি।
![]()

More Stories
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন