September 22, 2026

উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি

সোমালিয়া ওয়েব নিউজঃ উদ্বৃত্ত কয়লা বিক্রি করে এক হাজার কোটিরও বেশি টাকা আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের। এই লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন সংস্থা এনটিপিসির সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম বা WBPDCL। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে প্রায় ৩৫ লক্ষ টন উদ্বৃত্ত কয়লা এনটিপিসিকে সরবরাহ করবে নিগম। ইতিমধ্যেই সেই কয়লা সরবরাহের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে। ফলে একদিকে যেমন দীর্ঘদিনের উদ্বৃত্ত কয়লা ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে, তেমনই এই চুক্তির মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন সংস্থার রাজস্ব বৃদ্ধির পথও খুলে গেল। সংশ্লিষ্ট মহলের আশা, নির্ধারিত সময়ের মধ্যে কয়লা সরবরাহ সম্পূর্ণ হলে এই খাত থেকে এক হাজার কোটিরও বেশি টাকা আয় করতে পারবে WBPDCL.

Loading