সোমালিয়া ওয়েব নিউজঃ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে সিউড়ি আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়েছে, গ্রেফতার এড়াতে কোনো ব্যক্তি পলাতক থাকলে তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা সম্পূর্ণ আইনসম্মত। ফলে সিউড়ি আদালতের জারি করা পরোয়ানায় হস্তক্ষেপ করার আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট। রায়ে স্পষ্ট করা হয়েছে, আইন এড়িয়ে পলাতক থাকার ক্ষেত্রে আদালত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারে।
![]()

More Stories
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন
SIR-এর আপিল দ্রুত নিষ্পত্তিতে বাড়ছে ট্রাইবুনাল, ১৯ থেকে ৪২ করার প্রস্তাব