সোমালিয়া ওয়েব নিউজ: ডোনাল্ড ট্রাম্পের জমানায় কার্যকর হওয়া ‘সিকিওর অ্যান্ড ট্রাস্টেড কমিউনিকেশনস নেটওয়ার্কস অ্যাক্ট’-কে হাতিয়ার করেই চিনা টেলিকম সরঞ্জামে নিষেধাজ্ঞা জারি করল বাইডেন সরকার। ভারত-সহ একাধিক দেশ থেকে বিভিন্ন সময়ে হুয়াইয়ের বিরুদ্ধে টেলিকম সরঞ্জামের সাহায্যে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে।২০২০ সালে বিএসএনএল এবং এমটিএনএল-এর মতো রাষ্ট্রায়ত্ত টেলি পরিষেবা সংস্থাগুলিকে চিনা টেলিকম সরঞ্জাম ও যন্ত্রাংশ ব্যবহার না করার নির্দেশ দেয় ভারত সরকার। বেসরকারি টেলি যোগাযোগ সংস্থাগুলিকেও এ বিষয়ে কিছু বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়। টেলি যোগাযোগ মন্ত্রক সূত্রে সে সময় জানা যায়, মোবাইল পরিষেবায় চিনা সংস্থার অনুপ্রবেশের জেরে সার্বিক ভাবে নিরাপত্তাগত আশঙ্কা থাকার কারণেই ছিল ওই পদক্ষেপ করা হয়। এর পরে ভারতে , হুয়াইয়ে, জেডটিই-র মতো চিনা টেলিকম সরঞ্জাম নির্মাতা সংস্থার ‘কার্যকলাপ’ বেশ কিছুটা নিয়ন্ত্রিত হয় সেই সময় থেকে।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন