September 19, 2026

মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, পাকিস্তানে মৃত ২১


সোমালিয়া ওয়েব নিউজঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশের কোহাট জেলায় মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। মৃতদের মধ্যে ১৫ জন পুলিশকর্মী রয়েছেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। কোহাট হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. তাহির শাহ জানান, আহতদের মধ্যে ৭৩ জন পুলিশকর্মী এবং ৩০ জন সাধারণ নাগরিক রয়েছেন। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণের পিছনে কারা রয়েছে এবং কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Loading