September 19, 2026

চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ


সোমালিয়া ওয়েব নিউজঃ চা বাগানের শ্রমিক এবং তাঁদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে পশ্চিমবঙ্গকে ৩১২ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র সরকার। শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা প্রকল্পের আওতায় রাজ্যের চা বাগান এলাকায় শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের জন্য বিশ্রাম কেন্দ্র গড়ে তুলতে এই অর্থ বরাদ্দের প্রস্তাব অনুমোদিত হয়েছে। চা বাগান অধ্যুষিত এলাকার পরিকাঠামো উন্নয়ন এবং শ্রমিক পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। কেন্দ্রের অনুমোদিত অর্থের মাধ্যমে চা শ্রমিকদের দৈনন্দিন জীবনযাত্রার মান আরও উন্নত করার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

Loading