September 21, 2026

ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা


সোমালিয়া ওয়েব নিউজঃ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজের জন্য চলতি অর্থবছরের বরাদ্দ অর্থ রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় রাজ্যের ৩ হাজার ৩৩৯টি গ্রাম পঞ্চায়েতে মোট ৪২৫ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। বরাদ্দ অর্থ ধাপে ধাপে সংশ্লিষ্ট জেলাগুলিতে পৌঁছনোর পর গ্রাম পঞ্চায়েতগুলির মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হবে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

Loading