সোমালিয়া ওয়েব নিউজ: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও অশালীন পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গোঘাটে। ঘটনায় এক যুবকের বিরুদ্ধে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক বিমান ঘোষ।
বিধায়কের অভিযোগ, সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ওই আপত্তিকর পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসার পরই তিনি গোঘাট থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর পুলিশ কামারপুকুর এলাকার এক যুবককে আটক করেছে বলে দাবি বিধায়কের।
ঘটনার পর রবিবার গোঘাট থানায় উপস্থিত হন বিমান ঘোষ। সেখানেই পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।


![]()

More Stories
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা
আরামবাগের কালিপুর মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মোৎসব