সোমালিয়া ওয়েব নিউজঃ দীর্ঘ ১৩ বছর পর ফের রাইটার্স বিল্ডিংয়ে সচিবালয়ের কাজকর্ম ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। আগামী ১০ অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রী, একাধিক মন্ত্রী এবং শীর্ষ আমলাদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শেষ করার লক্ষ্যে এগোচ্ছে পূর্ত দপ্তর। রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারকাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ বিশেষ বৈঠক করেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। বৈঠকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামো দ্রুত প্রস্তুত করার বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। রাইটার্স বিল্ডিংয়ের তৃতীয় তলায় মুখ্যমন্ত্রী-সহ অন্তত ছয় জন মন্ত্রীর বসার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন পর রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ডের অন্যতম ঐতিহাসিক কেন্দ্র রাইটার্স বিল্ডিংয়ে ফের সচিবালয়ের কাজকর্ম শুরু হতে চলায় প্রস্তুতি ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে।

![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের