সোমালিয়া ওয়েব নিউজঃ রেলপথে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ ভারতীয় রেলের। লখনউ ডিভিশনের ৬০০ কিলোমিটারেরও বেশি রেলপথে ‘কবচ ৪.০’ প্রযুক্তি বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে খরচ হবে ২৫০ কোটি টাকারও বেশি। দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’-এর উন্নত সংস্করণ ৪.০ ট্রেন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কোনও কারণে ট্রেন বিপদসীমা অতিক্রম করে এগিয়ে গেলে নির্দিষ্ট পরিস্থিতিতে এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ব্রেক প্রয়োগ করতে পারে। এর ফলে ট্রেনের নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি চালকের উপর অতিরিক্ত চাপ কমাতেও এই প্রযুক্তি সহায়ক হবে বলে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়